ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খুলনায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

খুলনায় ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়। গ্রেফতারকৃত পুলিশ সদস্য মো. নাজমুল খান খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়।


এ সময়ে মো. নাজমুল খানকে ৮০পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক হওয়ার পর নাজমুল স্বীকার করেন যে তিনি কেএমপিতে বয়রা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। নাজমুল খান টাঙ্গাইল জেলা বাসিন্দা। রূপসা উপজেলায় অস্থায়ী হিসেবে বসবাস করেন। তার বিরুদ্ধে রূপসা থানায় মামলার প্রস্তুতি চলছে, এরপর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑